মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় নির্বাচন প্রচ্ছদ রাজনীতি

সাক্ষাৎকার কারা নেবেন সেটা বিএনপির নিজস্ব ব্যাপার: মির্জা ফখরুল

দলীয় মনোনয়ন চূড়ান্ত করতে কারা সাক্ষাৎকার নেবেন সেটা বিএনপির নিজেদের ব্যাপার বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এটা নিয়ে কথা বলার এখতিয়ার কারও নেই।

মঙ্গলবার সন্ধ্যায় গুলশানে দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠানের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এর আগে, সকাল থেকে সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহীদের সাক্ষাৎকার নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ নেতাদের নিয়ে গঠিত মনোনয়ন বোর্ডের সদস্যরা। এতে লন্ডন থেকে স্ক্যাইপির মাধ্যমে মনোনয়ন বোর্ডে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ মধ্যে নির্বাচনের মনোনয়ন ফরম দাখিলের শেষ তারিখ ২৮ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ নভেম্বর।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24