মার্চ ১৮, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

শোষিত মানুষের স্বপক্ষে সবসময় বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছিলেন বঙ্গবন্ধু- বরিশালে পররাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন ছিলো জনগণের ন্যায্য অধিকার আদায়। এই অধিকার আদায়ের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছোট বয়স থেকে শুরু করে সারটা জীবন সংগ্রাম করে গেছেন। তিনি শোষিত মানুষের স্বপক্ষে সবসময় অত্যন্ত ক্ষুরধার, শক্তিশালী, বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছিলেন। তিনি বলেছেন, বিশ্ব দুই ভাগে বিভক্ত। এক ভাগে শোষিত আর অন্য ভাগে শাসিত। আমি শোষিত মানুষের পক্ষে।

 

বঙ্গবন্ধুর আর একটি বৈশিষ্ট্য ছিলো মানুষের প্রতি ভালবাসা এবং এই ভালবাসাই তাকে তাড়িয়ে নিয়ে গেছে বিভিন্ন আন্দোলন সংগ্রামে। মানুষের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা বঙ্গবন্ধুকে অমরত্ব দান করেছে। বঙ্গবন্ধু জনগণকে সাথে নিয়েই সোনারবাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন।

 

এরই ধারাবাহিকতায় তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সোনার বাংলা গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন এবং বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করেই বর্তমানে বাংলাদেশ জাতিসংঘের শান্তি মিশনে এক নম্বরে রয়েছে। “বিশ^ দর্শন দিবস ২০২০” উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ আয়োজিত “বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন” শীর্ষক ওয়েবিনারে এ কথাগুলো বলেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এমপি।

 

বৃহস্পতিবার সকাল ১১ টায় জুম আইডির মাধ্যমে ওয়েবিনারটি সম্পন্ন হয়। সভাপতির বক্তব্যের শুরুতে বরিশাল বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন শ্রদ্ধাভরে স্মরণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালে ১৫ আগস্টে জাতির পিতার পরিবারসহ সংশ্লিষ্ট যারা নির্মমভাবে শহীদ হয়েছেন।

 

তিনি আরও স্মরণ করেন একই দিনে শহীদ হওয়া দক্ষিণ বাংলার কৃতি সন্তান শহীদ আব্দুর রব সেরনিয়াবাতসহ তার পরিবারের সদস্যদের। উপাচার্য বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনের মূল জায়গা ছিলো একটি স্বাধীন সার্বভৌম বাঙালী জাতি ও রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং এই রাষ্ট্রের মানুষের অধিকার নিশ্চিত করা। আজকে বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনকে সামনে রেখে জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশটিকে এগিয়ে নিয়ে চলেছেন। তিনি আরও বলেন, আমরা যদি বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনের জায়গাটি পরিষ্কার ভাবে আজকের প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারি তাহলে এ প্রজন্মের হাত ধরেই গড়ে উঠবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা।

 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন এর সঞ্চালনায় ওয়েবিনারে স্বাগত বক্তব্য রাখেন দর্শন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক কাজী শোয়েবুর রহমান। আরও বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আরিফ হোসেন। ওয়েবিনারে “বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট অজয় দাশগুপ্ত। এছাড়াও ওয়েবিনারে বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ সংযুক্ত ছিলেন

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official