মার্চ ১৮, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল সাংবাদিক বার্তা

বরিশাল প্রেসক্লাবের আজীবন সদস্য আব্দুল কাইয়ুমের ইন্তেকাল

শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের আজীবন সদস্য ও সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম আর নেই।

আজ রোববার বেলা সাড়ে ১২টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (পিজি হাসপাতাল) তিনি ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহী—রাজিউন)।

তার বয়স হয়েছিল ৮৫ বছর।

রোববার বিকালে আছরের নামাজের পর সুপ্রীম কোর্ট মাজার মসজিদে প্রথম জানাজা এবং মিরপুর শহীদ বুদ্ধিজীবি কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে সেখানে মরহুম আ্যাডভোকেট আব্দুল কাইয়ুমের দাফন সম্পন্ন হয়েছে।

তিনি দুই মেয়ে এক ছেলে সহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।

অ্যাডভোকেট আব্দুল কাইয়ুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যল, সাধারন সম্পাদক এস.এম জাকির হোসেনসহ সকল সদস্যবৃন্দ।

এক শোক বিবৃতিতে প্রেস ক্লাব নেতৃবৃন্দ আব্দুল কাইয়ুমের রূহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official