মার্চ ১৮, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

বরিশালে ভোক্তা অধিকার সংরক্ষন বিষয়ক সেমিনার

ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ বাস্তবায়নের লক্ষ্যে বরিশালে ভোক্তা অধিকার সংরক্ষন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহযোগীতায় জেলা প্রশাসন বুধবার (২৫ নভেম্বর) সকালে এই সেমিনারের আয়োজন করে। জেলা প্রশাসনের হলরুমে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

 

 

বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের উপ-পরিচালক খোন্দকার আনোয়ার হোসেনের সভাপতিত্বে সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জামান পাভেল, ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ্ মো. সোয়াইব হোসাইন, জেলা ক্যাবের সভাপতি রনজিৎ দত্ত্ব, ব্যবসায়ী প্রতিনিধি, বিভিন্ন এনজিও প্রতিনিধি সহ স্থানীয় পর্যায়ের অংশিদারগন অংশগ্রহন করেন।

 

 

সেমিনারে অতিথিরা বলেন, স্থানীয় পর্যায়ে ভোক্তার অধিকারের দিকে খেয়াল রাখতে হবে। ভোক্তারা যাতে ক্ষতিগ্রস্থ না হয় সে লক্ষ্যে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের অভিযান এবং ভ্রাম্যমান আদালতের নজরদারী বাড়াতে হবে।

 

ভোক্তার স্বার্থের দিকে খেয়াল রেখে সকল পন্য উৎপাদন ও বাজারজাত করতে হবে। এছাড়া সেবাদানকারী সংস্থা গুলোকে ভোক্তার স্বার্থ অক্ষুন্ন রাখার আহ্বান জানানো হয় সেমিনারে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official