মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় নির্বাচন প্রচ্ছদ রাজনীতি

কৌশলগত কারণে আওয়ামী লীগের চূড়ান্ত তালিকা আজ প্রকাশ হচ্ছে না: কাদের

আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থীদের তালিকা আজ সোমবার বিকেলে প্রকাশ করার কথা থাকলেও তা কৌশলগত কারণে সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলছেন, আওয়ামী লীগের মনোনয়নের তালিকা করা হয়েছে, তবে সেটা প্রেসের জন্য নয়। তাই মনোনয়ন তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার আগে লোকের মুখে শুনে কিছু লিখতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানাচ্ছি। কারণ মনোনয়ন দেওয়া হয়নি এমন অনেকের না মিডিয়া এসেছে। এভাবে লিখলে প্রার্থীদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে।

এর আগে, আজ রবিবার সকাল থেকে প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে চিঠি দেয়া শুরু করে আওয়ামী লীগ। বঙ্গবন্ধু এভিনিউয়ের দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ওই চিঠি প্রার্থীদের হাতে তুলে দেয়া হয়।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24