মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
আদালতপাড়া জাতীয় প্রচ্ছদ রাজনীতি

খালেদা জিয়ার বিরুদ্ধে দেয়া রায় গ্রহণযোগ্য নয় : ফখরুল

নির্বাচনে অংশগ্রহণ নিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে দেয়া এ রায় গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ফখরুল বলেন, এই রায় সরকারের ইচ্ছার প্রতিফলন। আগামী নির্বাচনে বিএনপি, ২০ দল ও ঐক্যফ্রন্টকে প্রতিহত করার জন্য সরকারের ইচ্ছায় এ রায় দেয়া হয়েছে।

তিনি বলেন, এই মুহূর্তে এই রায় জনগণের মাঝে প্রশ্নের উদ্রেগ করবে। জনগণ মানবে না।এ রায় জনগণ ঘৃণা ভরে প্রত্যাখান করেছে। ঐক্যফ্রন্ট ও নির্বাচন প্রতিহত করতেই এই রায় দেয়া হয়েছে।

তিনি আরও বলেন,অামরা অাশা করেছিলাম, নির্বাচনের অাগেই চেয়ারপার্সন মুক্তি পেয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন। কিন্তু সরকার অাদালতকে ব্যবহার করে নির্বাচন থেকে দূরে রাখতেই এই রায় দেয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24