মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
আদালতপাড়া জেলার সংবাদ বরিশাল

বরিশালে আদালতের অভিযান; অবৈধ স্থাপনা উচ্ছেদ

বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সা-কদমবাড়ি সড়কের পশ্চিম পাশে সন্ধ্যা নদীর তীর দখল করে অবৈধভাবে গড়ে ওঠা নির্মানাধীন মুড়ির মিলের কাঠামো ভেঙ্গে দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতিমা আজরীণ তন্বি পুলিশ প্রশাসনের সহায়তায় এ অভিযান চালিয়ে ঘর মালিক সোহাগ মিয়াকে জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক ফাতিমা আজরীণ জানান, উপজেলা সমবায় অফিস থেকে ‘সত্যের সন্ধানে’ নামক একটি সমবায় সমিতির রেজিষ্ট্রেশন নিয়ে সন্ধ্যা নদীর তীর দখল করে ওই সমিতির নামে অবৈধভাবে মুড়ির মিল নির্মান শুরু করে। সোহাগ ওই সমিতির সভাপতি।

খবর পেয়ে প্রশাসনের শ্রমিক দিয়ে সেখানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অবৈধ দখলকারী সোহাগ মিয়াও উপিস্থত ছিলেন। অভিযানে অবৈধ দখলের স্থাপনা অপসারণ করে দখল মুক্ত করা হয় নদীর তীর। এ সময় অবৈধ দখলদার সোহাগ মিয়াকে সরকারি কাজে বাঁধা দেয়ায় ৫শ’টাকা জরিমানা করে সতর্ক করা হয়।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official