মার্চ ১৬, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ বরিশাল

বরিশালে নবজাতক চুরি করতে গিয়ে নারী গ্রেপ্তার

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে স্টাফ পরিচয় দিয়ে ওৎ পেতে নবজাতক চুরির সময় রেখা বেগম (৩৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। সোমবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দুই যুবকের সহযোগিতায় তাকে আটক এবং তার কাছ থেকে চুরি হওয়া নবজাতককে উদ্ধার করা হয়।

আটক রেখা বেগম ঢাকা সদর ঘাটের ফুটপাতে থাকেন এবং তার স্বামীর নাম সুলতান আহমেদ।

চুরি হওয়া নবজাতক ঝালকাঠির নলছিটি উপজেলার মগর গ্রামের রফিক হাওলাদার ও সাথী বেগম দম্পতির ছেলে সন্তান। তারা নগরের কালিজিরা এলাকায় বাকের মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।

জানা যায়, সোমবার (১১ নভেম্বর) বেলা ১২টার দিকে শেবাচিমের অপারেশন থিয়েটারে সিজারিয়ানের মাধ্যমে ভূমিষ্ট হয় শিশুটি।

বরিশাল শেবাচিম হাসপাতালের গার্ড রুমের ইন-চার্জ উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official