মার্চ ১৬, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ বরিশাল রাজনীতি

বরিশালে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুস গ্রেফতার

বরিশালে বিএনপির বিক্ষোভ সমাবেশ শেষে ফেরার পথে শনিবার বিকেলে বরিশাল বিভাগীয় কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমানকে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।

থানার অফিসার ইনচার্জ (ওসি নুরুল ইসলাম) এ তথ্য নিশ্চিত করে জানান, বিকেল পৌনে ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়। ২০১৩ সালের ২৭ নভেম্বর দায়েরকৃত একটি মামলায় তিনি ওয়ারেন্টভূক্ত আসামী। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও ৩টি মামলা রয়েছে। শনিবার বিএনপির বিক্ষোভ সমাবেশে উপস্থিত থেকে বক্তৃতা করেন তিনি।

সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। আদালত তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেয়।

কেন্দ্রীয় নেতা কুদ্দুস এর সাথে থাকা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আবুল হোসেন খান বলেন, কর্মসূচী থেকে ফেরার পথে নগরীর নাজিরপুল থেকে কুদ্দুসকে গ্রেফতার করে পুলিশ।

আকন কুদ্দুসুর রহমানের আইনজীবী আবুল কালাম আজাদ জানিয়েছেন, এই মামলার অভিযোগ মিথ্যা। বরিশালে বেগম জিয়ার মুক্তি দাবীতে বিএনপি’র সমাবেশ শেষে বাসায় ফেরার পথে পুলিশ তাকে আটক করে একটি গায়েবী মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official