মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
আদালতপাড়া নির্বাচন প্রচ্ছদ প্রশাসন রাজনীতি

বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন কারাগারে

বিশেষ ক্ষমতা আইনে দায়ের মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব ও নরসিংদী-১ আসনে দল মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে আত্মসমর্পণ করে জামিন চাইলে নরসিংদী জেলা ও দায়রা জজ আতিবুল্লাহ এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, নরসিংদী মডেল থানায় নরসিংদী জেলা বিএনপি সভাপতি খায়রুল কবির খোকনসহ ৩৪ জনকে আসামি করে এই মামলা করা হয়। পরে ২৭৩ জনকে আসামি করে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে।

ওই মামলায় আজ খায়রুল কবির খোকন ও জেলা যুবদলের সভাপতি মহসীন হোসেন বিদ্যুৎ আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক মহসীন হোসেন বিদ্যুতের জামিন আবেদন মঞ্জুর করেন। তবে খায়রুল কবির খোকনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, খায়রুল কবির খোকন নরসিংদী-১ আসনে বিএনপি দলীয় একক প্রার্থী হিসেবে গতকাল বুধবার মনোনয়নপত্র দাখিল করেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24