মার্চ ১৬, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

ভোলায় জেলেদের বিক্ষোভ সমাবেশ

ভোলা প্রতিনিধি//মো: নিশাত:

ভোলা সদরের ইলিশা ইউনিয়নের জংশন বাজারের সোনাডগী এলাকায় বেড়িবাঁধ নির্মাণের কারণে ঝড় জলোচ্ছ্বাসের সময় জেলেরা নৌকা ও ট্রলার নিরাপদ আশ্রয়ে রাখতে পারছেন না। এতে ভোগান্তিতে পড়েছেন প্রায় ৫ হাজার জেলে। তাই জেলেদের সম্পদ ও জীবন রক্ষার জন্য ২টি শাখা খালের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে ভোলার ইলিশা ইউনিয়নের ভুক্তভোগী জেলে, মাছ ব্যবসায়ী ও কৃষকদের আয়োজনে জংশন বাজারের সোনাডগী বেড়িবাঁধ এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন, স্থানীয় আনোয়ার হোসেন, মঞ্জু মাঝি, মৎস্য ব্যবসায়ী মিজান হাংসহ প্রমুখ।

বক্তারা বলেন, ইলিশা ইউনিয়নের জংশন বাজারের সোনাডগী এলাকার খালটি দু’মুখো। ওই সাড়ে ৩ কিলোমিটার এলাকার মধ্যে আর কোনো খাল নেই। কিন্তু বেড়িবাঁধ ও ব্লাক বাঁধের কারণে খালটি ভড়াট হয়ে যাচ্ছে। এ খালটি ভড়াট হয়ে গেলে স্থানীয় মৎস্যজীবী ও কৃষকরা বিপাকে পড়বে। তাই পরিকল্পিতভাবে স্লুইজ গেট নির্মাণ করে খালটি রক্ষার জন্য দাবি করেছেন তারা।

উল্লেখ্য, সম্প্রতি ওই এলাকায় ভাংতির খাল, পন্ডিতের খাল ও পাটওয়ারীর খাল ব্লাক বাঁধের কারণে ভড়াট হয়ে যাওয়ায় জেলেরা তাদের নৌকা ও ট্রলার নদীতে রাখতে হয়।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official