মার্চ ১৮, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয়

স্কাইপে চালু

ইন্টারনেটভিত্তিক যোগাযোগমাধ্যম স্কাইপে আবার চালু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে এটি খুলে দেওয়া হয় বলে জানিয়েছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সেক্রেটারি জেনারেল এমদাদুল হক। তিনি জানান, ৪টা ২৫ মিনিটের দিকে মেইল পাওয়ার পর স্কাইপে খুলে দেওয়া হয়।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সোমবার স্কাইপে বন্ধ করে দিয়েছিল বলে অভিযোগ উঠেছিল। যদিও বিটিআরসি তা স্বীকার করেনি। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছিল, এটা কারিগরি ত্রুটির কারণে হতে পারে।

স্কাইপে বন্ধের পর বিএনপি অভিযোগ করে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপে ব্যবহার করে দলীয় প্রার্থীদের সাক্ষাৎকার নেন। এটা ঠেকাতে সরকার স্কাইপে বন্ধ করেছে। গতকাল সোমবার থেকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয় এলাকায় ইন্টারনেট সেবাও পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেছিল দলটি। অবশ্য আজ তারেক রহমান বিকল্প পদ্ধতিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছেন বলে জানিয়েছে বিএনপি। তিন মামলায় সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমান লন্ডনে বসবাস করছেন। তাঁর বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা আছে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24