মার্চ ১৩, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় নির্বাচন রাজনীতি

ঐক্যবদ্ধ থাকলে নৌকাকে কেউ হারাতে পারবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলে নৌকাকে কেউ হারাতে পারবে না। বিএনপি ভোট পাবে না জেনেই সহিংস পরিস্থিতি তৈরি করছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

বুধবার বিকালে রাজধানীর ধানমন্ডির বাসভবন সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁদপুর, কুষ্টিয়া ও নওগাঁয় নির্বাচনী জনসভায় বক্তব্য দেয়ার সময় এসব কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনারদের সঙ্গে ড. কামাল হোসেনের খারাপ আচরণের জন্য নিন্দা জানান প্রধানমন্ত্রী। ড. কামাল হোসেনকে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এত বড় মাপের মানুষ, এত বড় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন মানুষ, তার মুখে এ রকম নোংরা ভাষা মানায় না।

তিনি বলেন, আপনারা এ রকম সন্ত্রাসী আচরণ বন্ধ করুন। মাস্তানি ও সন্ত্রাসী আচরণ দেশের মানুষ পছন্দ করে না।

প্রধানমন্ত্রী বলেন, আমরা ১০ বছরে মানুষের জন্য কাজ করেছি। দেশের মানুষ উন্নয়ন পেয়েছে। প্রতিটি শ্রেণি-পেশার মানুষ ভালো আছে। আমরা জঙ্গিবাদ, সন্ত্রাস প্রায় নির্মূল করেছি। আগামীতে ক্ষমতায় আসতে পারলে দেশকে মাদক মুক্ত করব।

ভিডিও কনফারেন্সের প্রথমে কুষ্টিয়া জনসভায় কথা বলেন প্রধানমন্ত্রী। এসময় কুষ্টিয়ার দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তিনি।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24