মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
রাজনীতি

জাতীয় স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধাঞ্জলি

মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপি।

রোববার সকাল ৮ টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদদের স্মৃতির প্রতি ফুলেল শ্রদ্ধা জানান।

এ সময় উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস-চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন, আহমেদ আযম খান, ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দীন বাবু, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।

বিএনপির সর্বোচ্চ নেতা চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে দলটি এবার বিজয় দিবস উদযাপন করছে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official