মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ বরিশাল শিক্ষাঙ্গন

জেএসসিতে পাসের হারে এবারও সেরা বরিশাল বোর্ড

অনলাইন ডেস্ক:

অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় আট বোর্ডের মধ্যে পাসের হারে গত বছরের মতো এবারও সেরা বরিশাল। অপরদিকে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে বরাবরের মতো শীর্ষে ঢাকা বোর্ড।

সোমবার (২৪ ডিসেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন। এবার জেএসসিতে পাসের হার ৮৫ দশমিক ২৮ শতাংশ। আটটি সাধারণ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৬৮ হাজার ৯৫ জন।

৯৭ দশমিক শূন্য পাঁচ শতাংশ পাসের হার নিয়ে আট বোর্ডের মধ্যে জেএসসিতে পাসে সেরা বরিশাল। গত বছরের মতো এবারও দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বোর্ড, এই বোর্ডে পাসের হার ৯৪ দশমিক ৫৭ শতাংশ।

গত বছর পাসের হারে সবার নিচে অবস্থান করা কুমিল্লা বোর্ড তৃতীয় অবস্থানে উঠে এসেছে। কুমিল্লায় এবার পাসের হার ৮৬ দশমিক ৯৯ শতাংশ।

এবার ৭৯ দশমিক ৮২ শতাংশ পাসের হার নিয়ে সবার নিচে অবস্থান করছে সিলেট বোর্ড। এ ছাড়া ঢাকায় পাসের হার ৮৩ দশমিক ১৯, চট্টগ্রামে ৮১ দশমিক ৫২, যশোরে ৮৪ দশমিক ৬১, ও দিনাজপুরে ৮১ দশমিক ৬৩ শতাংশ। ঢাকা বোর্ডে এবার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ২২ হাজার ৩৩৪ জন।

পাসের হারের মতো এবার জিপিএ-৫ প্রাপ্তিতে সবার নিচে রয়েছে সিলেট বোর্ড। এ বোর্ডে এবার এক হাজার ৬৯৮ জন জিপিএ-৫ পেয়েছে। গত বছরও সবচেয়ে কম জিপিএ-৫ পেয়েছিল সিলেট বোর্ড।

এ ছাড়া রাজশাহী বোর্ডে ১৪ হাজার ৬৩৮, কুমিল্লা বোর্ডে ৩ হাজার ৭৪২, যশোর বোর্ডে ৭ হাজার ২৫৬, চট্টগ্রাম বোর্ডে ৫ হাজার ২৩১, বরিশাল বোর্ডে ৪ হাজার ৯০৬ ও দিনাজপুর বোর্ডে ৬ হাজার ৩০৩ জন জিপিএ-৫ পেয়েছে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24