মার্চ ১২, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
নির্বাচন প্রচ্ছদ রাজনীতি

তোমার একটি ভোট পুরো দেশকে পাল্টে দিতে পারে : ফেরদৌস

তোমার একটি ভোট পুরো দেশকে পাল্টে দিতে পারে’ আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের উদ্দেশ্যে এমনটাই বললেন চিত্রনায়ক ফেরদৌস।  রাজধানীর সিরডাপ মিলনায়তনে সামাজিক সংগঠন ‘সম্প্রীতি বাংলাদেশ’ আয়োজিত এক সেমিনারে তরুণ ভোটারদের ভোট দেয়ার আহবান জানিয়ে তিনি এ কথা বলেন।

ফেরদৌস বলেন,‘আমরা জানি অনেক তরুণ ভোটার ভোট দিচ্ছেন এবার। এই সংখ্যা ২ কোটির উপরে। যাদের অনেকের বয়স ১৮-১৯ বছরের মধ্যে। অনেক টিনেজার আছেন, যারা ভাবেন আমি একটি ভোট না দিলে কী হবে। কিন্তু তাদের এটা বোঝাতে হবে যে তোমার এক একটি ভোট অসম্ভব মূল্যবান। একেকটি অস্ত্রের মতো। তোমার একটি ভোট পুরো দেশকে পাল্টে দিতে পারে।

তিনি আরো বলেন,‘ আমরা দেশের প্রতি দায়বদ্ধতা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে প্রচারণা করছি, অনেক তারকারাও যুক্ত হয়েছেন। কারণ দেশকে এগিয়ে নিতে হবে। আমি তোমাদের অনুরোধ করব, ৩০ তারিখে তোমরা সবার আগে ভোট দেবে এবং যে কালো দাগটি হাতে দেয়া হয় সেটিসহ সেলফি তুলে পোস্ট করবে, উদযাপন করবে। সেটি হবে সেদিনের সবচেয়ে বড় প্রচারণা।

এ আলোচনায় অংশ নেন দেশের অভিনেতা, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের শীর্ষ নেতারা। তরুণরাও আসন্ন নির্বাচনে তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24