মার্চ ১৩, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় নির্বাচন প্রশাসন

‘নির্ভয়ে ভোট দিন, আমরা আপনাদের আশেপাশে থাকব: জেনারেল আজিজ আহমেদ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

আজ শনিবার দুপুরে রাজধানীর আজিমপুর কমিউনিটি সেন্টারে সেনাবাহিনীর ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

সারাদেশে নির্বাচনী নিরাপত্তায় প্রায় ৫০ হাজার সেনা সদস্য মোতায়েন রয়েছেন জানিয়ে বাহিনী প্রধান বলেন, মোতায়েন হওয়া সেনা সদস্যরা নিয়মিত টহল দিচ্ছেন। প্রয়োজনে স্বল্প সময়ে আরও সদস্য মোতায়েনের জন্য প্রত্যেকটি ক্যান্টনমেন্টে পর্যাপ্ত সেনাসদস্য স্ট্যান্ডবাই রয়েছেন।

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন। আমরা আশাপাশেই থাকবো। আমরা সাধ্যমতো চেষ্টা করবো, কেউ যেন কোনো অরাজকতা সৃষ্টি করতে না পারে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24