মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ

নৌকার মিছিলে ঢলে পড়লেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল, হাসপাতালে মৃত্যু

সুপ্রিম কোর্টের আইনজীবী ও রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনায় নিয়োজিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. নজীবুর রহমান (৬০) মারা গেছেন।

বৃহস্পতিবার ধানমন্ডিতে নৌকার মিছিলে গিয়ে তিনি রাস্তায় ঢলে পড়েন। পরে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

জানা যায়, ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস তার নির্বাচনী এলাকায় মিছিল করছিলেন। এই মিছিলে ছিলেন নজীবুর রহমান। মিছিলটি ধানমন্ডির সীমান্ত স্কয়ারে(রাইফেল স্কয়ার) আসার পর রাস্তায় ঢলে পড়েন তিনি। এ সময় তাকে ল্যাবএউড হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত ঘোষণা করা হয়।

ধারণা করা হচ্ছে, নজীবুর রহমান মিছিলের মাঝে হার্ট অ্যাটাক করে মারা যান।

সুপ্রিম কোর্ট সূত্র জানা গেছে, নজীবুর রহমানের প্রথম জানাজা হবে শুক্রবার জুমার নামাজের পর। এরপর দ্বিতীয় জানাজা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে হবে। পরে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24