মার্চ ১৩, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় নির্বাচন প্রচ্ছদ প্রশাসন রাজনীতি

ফলাফল নিয়ে ঘরে ফিরতে নেতাকর্মীদের নির্দেশ শেখ হাসিনার

ঐক্যফ্রন্ট মাঝপথে নির্বাচন বর্জন করলে বিভ্রান্ত না হয়ে শেষ পর্যন্ত ভোটের মাঠে থেকে ফলাফল নিয়ে ঘরে ফিরতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন: বিএনপি-জামাত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলেও নেতাকর্মীদের ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

বিএনপি-জামায়াতের সন্ত্রাসী হামলায় আহত দিনাজপুর জেলা আওয়ামী লীগ নেতা ডাক্তার মাহবুবুর রহমানকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি আহতের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার সুচিকিৎসা নিশ্চিত করতে নির্দেশনা দেন।

সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আওয়ামী লীগ সভাপতি। বিভিন্ন জেলায় বিএনপি-জামায়াতের হামলায় ৬ জন নিহত ও প্রায় সাড়ে ৪শ’ জন আহত হওয়ার তথ্য দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তারা বিশ্বব্যাপী নালিশ করছে, আবার হামলাও চালিয়ে যাচ্ছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সিএমএইচ-ঐক্যফ্রন্ট

প্রধানমন্ত্রী অভিযোগ করেন: মনোনয়ন বাণিজ্যের কারণে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের দায় দেয়া হচ্ছে আওয়ামী লীগের ওপর।

শেখ হাসিনা বলেন: নৌকার বিজয় নিশ্চিত হলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে, দেশ হবে দারিদ্র্যমুক্ত, মজবুত হবে অর্থনীতি।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24