মার্চ ১৮, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় নির্বাচন প্রচ্ছদ রাজনীতি

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা অর্পণের মাধ্যমে নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু শেখ হাসিনার

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করেছেন। আজ বুধবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুলেল শ্রদ্ধা জানান তিনি।

প্রধানমন্ত্রী এর আগে রাজধানী থেকে সড়কপথে বেলা ২টা ১০ মিনিটে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছান। এরপরই জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। জাতির পিতার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা উপস্থিত ছিলেন। তিনি সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এবং ’৭৫-এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে শরিক হন। মন্ত্রিপরিষদের সদস্য, সাংসদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় এবং জ্যেষ্ঠ ও স্থানীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী সকাল সাড়ে আটটায় গণভবন থেকে সড়কপথে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করেন।

 

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24