মার্চ ১২, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
প্রশাসন বরিশাল

বরিশালের গৌরনদী উপজেলায় অতিরিক্ত মাদক সেবনে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার/আমিনুল ইসলাম শামীম:

বরিশালের গৌরনদী উপজেলায় অতিরিক্ত মাদক সেবনের কারণে আলী ঘরামী (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে তিনি সুন্দরদী গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তিনি ওই গ্রামের মৃত হোসেন ঘরামীর ছেলে।

আলী ঘরামীর স্বজনরা জানান, অতিরিক্ত মাদকসেবন করে শুক্রবার বিকেলে অসুস্থ হয়ে পড়ে সে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হসাপাতালে রেফার্ড করেন।

তবে আর্থিক সংকটের কারণে মেডিকেলে না নিয়ে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে যায়। সেখানে দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন।

গৌরনদী মডেল থানা পুলিশের সেকেন্ড অফিসার মো তৌহিদ জানান, আলী ঘরামীর বিরুদ্ধে গৌরনদী ও কালকিনি থানায় মাদকদ্রব্য আইনে ৫টি মামলা রয়েছে। তিনি মাদকাসক্ত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official