মার্চ ১৬, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

বরিশালে বিষপানে দুইজনের মৃত্যু

পারিবারিক কলহসহ বিভিন্ন কারণে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় আত্মহত্যার জন্য তিনজনে বিষপান করেছে। এরমধ্যে দুইজনের মৃত্যু হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে উপজেলার কোদালধোয়া গ্রামের সুশান্ত সরকারের
স্ত্রী সীমা সরকার (২৬) শ্বশুর পরিবারের সাথে ঝগড়া করে। পরবর্তীতে সবার অজান্তে সীমা অভিমান করে বিষপান করে। মুমূর্ষ অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে ও তাৎক্ষনিক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পথে সীমার মৃত্যু হয়।

অপরদিকে উপজেলার আমবৌলা গ্রামের হাফিজ তাজ তার প্রথম স্ত্রী এক সন্তানের জননী রাফিজা
বেগমকে (২৭) না জানিয়ে দ্বিতীয় বিয়ে করায় অভিমান করে গত বৃহস্পতিবার রাফিজা বিষপান করে। তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার বিকেলে রাফিজা বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া শনিবার সকালে খাজুরিয়া গ্রামের হেলাল গাজীর কলেজ পড়ুয়া পুত্র মাইনুল গাজী (২২) পরিবারের সদস্যদের সাথে অভিমান করে বিষপান করেছে। তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official