মার্চ ১৩, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় নির্বাচন প্রচ্ছদ রাজনীতি

ভোটের আগে এরশাদের ফেরা অনিশ্চিত

সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিত্সাধীন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের সোমবার রাতে দেশে ফেরার কথা থাকলেও তিনি ফেরেননি।

জাপার পক্ষ থেকে জানানো হয়েছে, মেডিক্যাল চেকআপ এখনো শেষ না হওয়ায় তিনি ফেরেননি। দলটির দায়িত্বশীল নেতারা এখন বলছেন, ৩০ ডিসেম্বর ভোটের আগে এরশাদের দেশে ফেরা অনিশ্চিত। উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর চিকিত্সার জন্য সিঙ্গাপুর যান এরশাদ।

এরশাদ এবারের নির্বাচনে রংপুর-৩ ও ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রংপুর-৩ আসনে তিনি মহাজোটের একক প্রার্থী। তবে ঢাকা-১৭ আসনে তিনি মহাজোট প্রার্থী নন। এখানে ‘নৌকা’ প্রতীকে নির্বাচন করছেন আওয়ামী লীগ মনোনীত ও চিত্রনায়ক ফারুক। গুঞ্জন রয়েছে, দেশে ফিরে ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিতে পারেন এরশাদ। তবে এই আসনে এরশাদের পক্ষে গতকালও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন স্থানে প্রচারণা চালিয়েছেন ঢাকা মহানগর উত্তর জাপার সভাপতি এসএম ফয়সল চিশতি।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24