মনোনয়ন বাণিজ্যের বিষয়টি তদন্ত করবে জাতীয় পার্টি : রাঙা

Date:

জাতীয় পার্টির সদ্য নিযুক্ত মহাসচিব মসিউর রহমান রাঙা বলেছেন, জাতীয় পার্টির সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারসহ অন্যান্যদের বিরুদ্ধে ‘মনোনয়ন বাণিজ্যের’ অভিযোগ তদন্ত করবে জাতীয় পার্টি। সোমবার বিকালে রাজধানীর বনানীতে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এ কথা জানান দলটির সদ্য নিযুক্ত মহাসচিব।

মনোনয়ন নিয়ে বাণিজ্যের প্রসঙ্গে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, এবিষয়ে সত্যতা, অসত্যতা রয়েছে। নানা বক্তব্য আছে। আমরা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যরা গত রাতে আলোচনা করেছি। অভিযোগ প্রমাণিত হলে দলের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। জাতীয় পার্টির মনোনয়নপত্র বিতরণের শেষে বেশ কজন নেতা অভিযোগ করেন, সিনিয়র কয়েকজন নেতা টাকার বিনিময়ে মনোনয়ন দিয়েছেন।

মসিউর রহমান রাঙা বলেন, মনোনয়ন নিতে এসে যারা লাঞ্চিত হয়েছেন, যারা টাকা-পয়সা নেওয়ার অভিযোগ এনেছেন, তারা যদি আমাদের কাছে লিখিত অভিযোগ জানান, তবে আমরা ব্যবস্থা নেব। আমরা একটা কমিটি করে দেব। তারপর প্রেসিডিয়াম সদস্যরা তদন্ত করবে। দোষী হলে আমরা গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেব।

এর আগে সকালে জাতীয় পার্টির গঠনতন্ত্র মোতাবেক এ বি এম রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে মসিউর রহমান রাঙাকে জাতীয় পার্টির মহাসচিব পদে নিযুক্ত করেন হুসেইন মুহম্মদ এরশাদ।

হাওলাদারকে ঠিক কোন কারণে মহাসচিবের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, সে সম্পর্কে স্পষ্ট করে কিছু না বললেও রাঙা বলেন, আপনারা জানেন, ঋণখেলাপি হওয়ার কারণে তিনি নির্বাচনে অংশ নিতে পারছেন না। তার মনোনয়ন গৃহীত হয়নি।তবে মাননীয় চেয়ারম্যান তাকে কেন অব্যাহতি দিয়েছেন, তা তিনি বলবেন। হয়তোবা তিনি (হাওলাদার) পদ থেকে অব্যাহতি চাইতে নিজেও বলেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

জাতিসংঘের ডব্লিউএসআইএস ফোরামে উচ্চপর্যায়ের অংশগ্রহণকারী নির্বাচিত বজলুর রহমান

বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন, বিএনএনআরসি-এর প্রধান...

বরিশালে বিশ্বকাপের উন্মাদনায় অনলাইন জুয়ার বিস্তার, বাড়ছে মাদকাসক্তি

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন দেশজুড়ে কোটি মানুষের চোখ মাঠের...

বরিশালের নতুন জেলা প্রশাসক উপসচিব মো. মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো....

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের বৈদেশিক সম্পর্কবিষয়ক সংসদীয় ভাইস...