মার্চ ১৩, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
নির্বাচন প্রচ্ছদ রাজনীতি

মাত্র একটি আসনে এগিয়ে ধানের শীষ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থীর চেয়ে ভোটে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪০ কেন্দ্রের ভোটে এগিয়ে রয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী।

চাঁপাইনবাবগঞ্জের সহকারী রিটার্নিং কর্মকর্তা আলমগীর হোসেন রোববার সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন, ৪০ কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী ধানের শীষ প্রতীকের প্রার্থী হারুনুর রশিদ পেয়েছেন ৩৬ হাজার ৫২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল ওদুদ বিশ্বাস পেয়েছেন ২৪ হাজার ৯৮৩ ভোট।

এর আগে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শান্তিপূর্ণভাবে বিকেল ৪টা পর্যন্ত। এ আসনে মোট ভোট কেন্দ্র সংখ্যা ১৫০টি। এরই মধ্যে ৪০ কেন্দ্রের ফল ঘোষণা করা হয়।

এ আসনে আওয়ামী লীগের হয়ে লড়ছেন দুইবারের এমপি আব্দুল ওদুদ বিশ্বাস। বিএনপি-জামায়াতের ঘাঁটি বলে খ্যাত এ আসনে প্রথমবারের মতো আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

বিএনপির হয়ে এ আসনে লড়ছেন দলটির যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ। তিনিও এ আসনে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দেশের বহুল আলোচিত নারী নেত্রী আসিফা আশরাফি পাপিয়া হারুনের স্ত্রী।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24