মার্চ ১৩, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
নির্বাচন রাজনীতি

মেসি-নেইমার মিস করলেও শেখ হাসিনা গোল মিস করবেন না’: নাসিম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত জানিয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সারাদেশে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে। মেসি, নেইমার গোল মিস করলেও শেখ হাসিনা গোল মিস করবেন না।

সোমবার বিকেলে গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সাঘাটা-ফুলছড়ি আওয়ামী লীগ আয়োজিত জনসভায় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বিএনপি-জামায়াত নির্বাচনকে বানচালের যতোই চেষ্টা করুক তাদের চেষ্টা কখনো সফল হবে না।

এসময় সাঘাটা-ফুলছড়ি আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাম্যবাদী দলের সভাপতি ডা. শাহাদত হোসেন, জয়পুরহাট ও গাইবান্ধা জেলার দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা আসনের এমপি উম্মে কুলসুম স্মৃতি, ওর্য়াকাস পার্টির পলিট বুরো সদস্য আমিনুর ইসলাম গোলাপ, জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকার, ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official