মার্চ ১৩, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
নির্বাচন প্রচ্ছদ রাজনীতি সিলেট

২০২১ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে: প্রধানমন্ত্রী

আবারও ক্ষমতায় গেলে আগামী ২০২১ সালের মধ্যে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

শনিবার বিকাল ৪টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে জানিয়ে প্রধানমন্ত্রী ও দলটির সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী সরকার ক্ষমতায় এলে উন্নয়ন হয়, জনগণের কল্যাণ হয়, আওয়ামী লীগ জনগণের সেবা করে।

এসময় ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে সন্ত্রাস ও দুর্নীতির রাজত্ব কায়েম করেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

এর আগে, শনিবার সকাল পৌনে ১১টার দিকে প্লেনে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেখান থেকে সরাসরি হজরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারতে যান। এরপর যান হজরত শাহপরান (র.) এর মাজারে। সেখান থেকে তিনি সিলেট সার্কিট হাউজে যান। এরপর সেখানে বিশ্রাম শেষে জনসভায় যোগ দেন শেখ হাসিনা।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24