মার্চ ১২, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
দূর্ঘটনা নির্বাচন প্রশাসন রাজনীতি

ওবায়দুল কাদেরের নির্বাচনী প্রচারণার গাড়িতে হামলা-ভাঙচুর

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্বাচনী প্রচারকালে দুইটি গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কবিরহাট উপজেলার বাটিয়া ইউনিয়নের উলালের টেক ও ধানশালিকের হাসপাতাল সড়কে এ ঘটনা ঘটে। এ সময় গাড়িতে থাকা ৬ কর্মী আহত হন। এ ঘটনায় রাতে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আহতদের মধ্যে জহিরুল ইসলাম শুভ ও আনোয়ারুল ইসলামকে নোয়াখালী জেনারেল হাসপাতাল, মাসুদ ও আরমানকে কবিরহাট এবং অপর দুই জনকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জহিরারল হক রায়হান জানান, বৃহস্পতিবার ৭টার দিকে বাটিয়ার উলালের টেক ও ৬টার দিকে ধানশালিকের হাসপাতাল সড়কে নির্বাচনী প্রচারকালে ব্যরিস্টার মওদুদ আহমদের সমর্থকরা মওদুদ আহমদ ভয় নাই, রাজপথ ছাড়ি নাই- এমন শ্লোগান দিয়ে অতর্কিতে হামলা চালায়।

এ সময় তারা মাইক ও সিএজি অটোরিকশা ভাঙচুর চালায় এবং ৬ কর্মীকে মারধর করে আহত করে। এ হমালার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য জেলা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা এবং থানার ওসিকে জানানো হয়েছে।

কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা হাসান জানান, এ দুই ঘটনায় আহতরা ৮৩ জনকে আসামি করে মামলা দায়ের করলে রাতে বাটিয়ায ১জন ও ধানশালিকের হামলার ঘটনায় ৪ জনসহ ৫ জনকে গ্রেফতার করা হয়। অন্য জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24