মার্চ ১৬, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

চরফ্যাসনে দুস্থদের মাঝে ৩০০ কম্বল বিতরণ

ভোলা প্রতিনিধি//মো: নিশাত:

ভোলা জেলা চরফ্যাসন উপজেলার চরমানিকা আউটপোস্ট দক্ষিণ জোন অফিস কার্যালয়ে বাংলাদেশ কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘ দক্ষিণ জোনের উদ্যোগে মঙ্গলবার সকালে ৩শ’ শীতার্ত দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

চরমানিকা আউটপোস্ট কন্টিজেন্ট কমান্ডার আলমগীর পারভেজের সভাপতিত্বে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিজি এফ ডাব্লিউ ভোলা আঞ্চলিক চেয়ারম্যান ডাঃ মশরুবা তাহের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এস এম মইন উদ্দিন, সাব-ল্যাপ্টেনেন্ট কমান্ডার জহিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন, চরফ্যাসন প্রেসক্লাব সভাপতি আবুল হাসেম মহাজন সহ চরমানিকার কোস্টগার্ডের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official