মার্চ ১২, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
ঢাকা নির্বাচন বিনোদন রাজনীতি

ধানের শীষের সানডে-মানডে ক্লোজ কইরা নৌকাকে বিজয়ী করতে হবে: ডিপজল

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপালগঞ্জ-৩ আসনে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেছেন কেন্দ্রীয় তাঁতী লীগের একাংশের নেতৃবৃন্দসহ ও চলচিত্র অভিনেতারা।

বুধবার বিকাল থেকে রাত আটটা পর্যন্ত কোটালীপাড়া-টুংগীপাড়ার বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় তাঁতী লীগের একাংশের সভাপতি শেখ কামরুল ইসলাম বিটুর নেতৃত্বে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন বিশিষ্ট চলচিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

কোটালীপাড়ার কুশলা ও হিরন এলাকায় গণসংযোগ শেষে উঠান বৈঠকে অতিথির বক্তব্যে উপস্থিত জনতা ডিপজলকে একটি সিনেমার ডায়লগ দিতে অনুরোধ করলে তিনি (ডিপজল) ধানের শীষ মার্কাকে সানডে-মানডে ক্লোজ কইরা নৌকা মার্কাকে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহবান জানান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তাঁতী লীগের সিনিয়র সহসভাপতি মোঃ হাবিবুর রহমান, অভিনেতা আফজাল হোসেন, আচল, তাঁতী লীগ একাংশের যুগ্ন সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, সদস্য মোঃ মামুন মোল্লা, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ প্রমুখ।

উল্লেখ্য বৃহস্পতিবার দুপুরে নৌকা মার্কার সমর্থনে গণসংযোগের জন্য ঢাকা থেকে গোপালগঞ্জে শেখ কামরুল ইসলাম বিটুর বাসভবনে আসেন চলচিত্রের বিশিষ্ট অভিনেতা ডিপজলসহ অন্যান্যরা। এসময় সবাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official