মার্চ ১৩, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
নির্বাচন প্রচ্ছদ রাজনীতি

নিজে ভোট না দিয়েও বিপুল ভোটে জয়ী এরশাদ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ হওয়া রংপুর-৩ আসনে বিপুল ভোটে জয়লাভ করেছেন মহাজোট সমর্থিত জাতীয় পার্টির প্রার্থী ও দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

অসুস্থতার কারণে প্রচারে বিরত থাকা ও নিজে ভোট না দিয়েও এই আসনে লাঙ্গল প্রতীকে এরশাদ ১ লাখ ৪২ হাজার ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী রিটা রহমান পেয়েছেন ৫৩ হাজার ৮৯ ভোট।

রবিবার রাতে নির্বাচন ভবনে স্থাপিত সংসদ নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এই ফল ঘোষণা করেন।

রংপুর-৩ আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৪১ হাজার ৬৭১ জন। দেশের মোট ছয়টি আসনে ইভিএমে ভোটগ্রহণ হয়, তার মধ্যে এটি একটি।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24