মার্চ ১৩, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
নির্বাচন রাজনীতি সিলেট

নিরাপদে ভোট প্রদান নিশ্চিত করতে হবে : মাহবুব তালুকদার

নির্বাচন-সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

আজ রবিবার সকালে সিলেটে বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ভোটাররা যাতে নিরাপদে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারে তা নিশ্চিত করতে হবে।

নির্বাচন কমিশনার বলেন, কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রাখতে হবে। নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে কেউ যাতে আঙুল তুলতে না পারে সে বিষয়ে সবাইকে নজর রাখতে হবে।

এ সময় নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের পক্ষপাতমূলক আচরণ না করার নির্দেশ দেন মাহবুব তালুকদার।

মতবিনিময় সভায় সিলেট বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী ও চার জেলার রিটার্নিং কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official