মার্চ ১২, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় নির্বাচন প্রচ্ছদ প্রশাসন রাজনীতি

নির্বাচন ঘিরে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত

নির্বাচনের পরিবেশ দেখে মনে হচ্ছে একটা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে। তবে নির্বাচন ঘিরে উদ্ভূত কোনো পরিস্থিতি হলে বিজিবি তা মোকাবিলায় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক সাফিনুল ইসলাম।

আজ রবিবার চট্টগ্রাম-১১ (পটিয়া) ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নির্বাচনকালীন দায়িত্ব পালন সম্পর্কে বিজিবি মহাপরিচালক বলেন, ‘নির্বাচন কমিশন যে দায়িত্ব দিয়েছে তা বিজিবি সঠিকভাবে পালন করতে পারব বলে মনে করি। নির্বাচনের পরিবেশ বিজিবির কাছে মোটেও চ্যালেঞ্জিং মনে হচ্ছে না।

তিনি আরো বলেন, ‘১৮ তারিখ থেকে আমরা কাজ শুরু করেছি। ২০ ডিসেম্বর থেকে মাঠে বিজিবি মোতায়েন করা হয়েছে। আমরা এখনও পরিস্থিতি খুব খারাপ দেখি নাই। দু-একটি জায়গায় বিশৃঙ্খলা ছিল পুলিশের পাশাপাশি আমরা গিয়ে সেটা নিয়ন্ত্রণে এনেছি।

মেজর জেনারেল সাফিনুল ইসলাম বলেন, ‘সারাদেশে ১১১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। চট্টগ্রাম অঞ্চলে ১৪৫ প্লাটুন বিজিবি। প্রতিটি উপজেলায় ৪ থেকে ৬ প্লাটুন এবং মহানগরীর প্রতিটি ওয়ার্ডে ৩-৪ প্লাটুন করে বিজিবি থাকবে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24