মার্চ ১৮, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় শিক্ষাঙ্গন

প্রাথমিক সমাপনীর ফল প্রকাশ ২৪ ডিসেম্বর

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করা হবে ২৪ ডিসেম্বর। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু হেনা মোস্তফা কামাল আজ বুধবার এ তথ্য জানিয়েছেন।

গত ১৮ নভেম্বর প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়ে ২৬ নভেম্বর শেষ হয়। এই দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৩০ লাখ ৯৬ হাজার ৩৩১ জন। তবে পরীক্ষা শুরুর দিনই অনুপস্থিত ছিল ১ লাখ ৬০ হাজার ১৬৮ পরীক্ষার্থী। এবার বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) বাদ দিয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ছয়টি বিষয়ের প্রতিটিতে ১০০ নম্বর করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল ২৪ ডিসেম্বর প্রকাশ করা হবে বলে জানান ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24