মার্চ ১৮, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় নির্বাচন প্রচ্ছদ প্রশাসন রাজনীতি

প্রার্থী বৈধ অস্ত্র বহন করতে পারবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এখন থেকে বৈধ অস্ত্র বহন ও প্রদর্শন করা যাবে না। তবে সংসদ নির্বাচনের প্রার্থী বৈধ অস্ত্র বহন করতে পারবেন, কিন্তু প্রদর্শন করতে পারবেন না। আজ (বুধবার) থেকে নির্বাচন পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে। যে কেউ প্রয়োজনে থানায় অস্ত্র জমা দিয়ে রাখতে পারেন।

আজ বুধবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

গতকাল মঙ্গলবার নির্বাচনী প্রচারণার সময় সংঘর্ষে দুজন নিহত হওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন উপলক্ষে অস্থিরতা থাকবে। তবে এই ঘটনা দুঃখজনক। তিনি বলেন, ‘যারা সন্ত্রাসে বিশ্বাস করে, তারা এসব করছে। আমাদের দল থেকে এসব হচ্ছে না। আশা রাখি নির্বাচন উৎসবে পরিণত হবে। নির্বাচনের পরিবেশ নষ্ট করে যারা অস্থিরতা করছে। তাদের বিচারের মুখোমুখি করা হবে।

নির্বাচন কমিশন থেকে বুধবার অবৈধ অস্ত্র উদ্ধারের নির্দেশনা ও বৈধ অস্ত্র ব্যবহারের নীতিমালা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসে। মন্ত্রী বলেন, ‘আজ বা কালের মধ্যেই অবৈধ অস্ত্র উদ্ধারের নির্দেশনা ও বৈধ অস্ত্র ব্যবহারের নীতিমালা বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। নির্বাচনের সময় সীমান্তেও আমরা সতর্ক রয়েছি।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24