মার্চ ১৪, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
গণমাধ্যম জাতীয় প্রচ্ছদ বরিশাল

বরিশালে দুই সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

বরিশাল নগরীতে দুই সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে।

গত ১৫ ডিসেম্বর বরিশাল সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডের কাউন্সিলর এনামুল হক বাহার বাদী হয়ে বরিশাল ক্রাইম নিউজ ডট কমের সম্পাদক এসএন পলাশ ও প্রকাশক খন্দকার রাকিবের বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানায় এ মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ ডিসেম্বর প্রতি মাসের ন্যায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার মাসিক ওপেন হাউজ ডে অনুষ্ঠানে যোগদান করেন ২৩নং ওয়ার্ডের কাউন্সিলর এনামুল হক বাহার। ওইদিন ‌”মাদক বিক্রেতাকে নিয়ে বরিশাল কোতয়ালী পুলিশের ওপেন হাউজ ডে” শিরোনামে সংবাদ প্রকাশ করেন বরিশাল ক্রাইম নিউজ।

এজাহারে আরও জানা যায়, ওই দুই সাংবাদিক অনুমতি ছাড়া কাউন্সিলর এনামুল হক বাহারের ব্যক্তিগত ছবি তুলে সামাজিক যোগাযোগের মাধ্যম অনলাইনে ছড়িয়ে দেয়। যার ফলে কাউন্সিলরের দশ কোটি টাকার মান সম্মান হানি হয়। ১ ও ২নং আসামীদ্বয় কাউন্সিলরের ব্যক্তিগত তথ্য মানহানির উদ্দেশ্য অনলাইনে ছাড়িয়ে দেয়।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24