মার্চ ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

বরিশালে নৌ পুলিশের অভিযানে ৪৫ মন জাটকা জব্দ

রুপন কর অজিতঃ বরিশালে নৌ পুলিশের অভিযানে ১৮০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। বরিশাল অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দিন এর নেতৃত্বে , সহকারী পুলিশ সুপার মোঃ দীন-ই- আলম সার্কেল ও বরিশাল সদর নৌ থানার ইনচার্জ এসআই মোঃ আলাউদ্দিন আল মাসুম সহ নৌ পুলিশের সদস্যরা বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর ) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাটকা বিরোধী এ অভিযান পরিচালনা করেন।

এ সময় বরিশালের আমতলার মোড় পানির ট্যাংক সংলগ্ন কালু খান সড়কের মুখে ঢাকাগামী ইমরান ট্রাভেলস নামক পরিবহনে অভিযান চালিয়ে ১৮০০ কেজি জাটকা উদ্ধার করা হয়। বরিশাল সহকারী পুলিশ সুপার মোঃ দীন-ই- আলম জানান, বরিশাল সদর নৌ থানা পুলিশের জাটকা বিরোধী অভিযানের ধারাবাহিকতায় আজ সকাল ১০টায় ঢাকাগামী যাত্রীবাহি ইমরান ট্রাভেলস পরিবহনে অভিযান চালানো হয়।

এ সময় আনুমানিক ১৮০০ কেজি জাটকা জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জাটকাগুলো কতৃপক্ষের নির্দেশনায় বিভিন্ন এতিমখানা ও অসহায়-দু:স্থ মানুষের মাঝে বিতরন করা হয়েছে। তিনি আরো জানান, বরিশাল নৌ পুলিশ সর্বদা জাটকা বিরোধী অভিযান সফল করতে সচেষ্ট রয়েছে। জাটকা বিরোধী এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official