মার্চ ১২, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
নির্বাচন বরিশাল রাজনীতি

বরিশালে প্রচার-প্রচারণার সরগরম হয়ে উঠছে নির্বাচনী মাঠ

অনলাইন ডেক্স:

ভোটের দিন যতোই ঘনিয়ে আসছে, বরিশালে নির্বাচনী প্রচার-প্রচারণার মাঠ ততোই সরগরম হয়ে উঠছে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি, নানান প্রতিশ্রুতি দিয়ে চাইছেন ভোট। পাশাপাশি উঠান বৈঠক,দলীয় নেতাকর্মী সমর্থকদের সঙ্গে মতবিনিময় করছেন প্রার্থীরা।

শুক্রবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় নগরের ডিসি রোড, ফজলুল হক অ্যাভিনিউ রোডে গণসংযোগ করেন আওয়ামী লীগের প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। এসময় তিনি ভোটারদের কাছে উন্নয়নের স্বার্থে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, বরিশালের পরিবেশ সম্পূর্ণ শান্ত।

এসময় তার সঙ্গে ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ দলের নেতাকর্মীরা।

 

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official