মার্চ ১৮, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ দূর্ঘটনা প্রচ্ছদ বরিশাল

বরিশাল নগরীতে খেলা নিয়ে দ্বন্দ্বে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

বরিশাল নগরীর ফলপট্টি এলাকায় ক্রিকেট খেলার ব্যাট দিয়ে পিটিয়ে আবির রবি দাশ (১৫) নামে এক স্কুলছাত্রকে হত্যার খবর পাওয়া গেছে। শনিবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরের মৃত্যু হয়।

নিহত আবির রবি দাশ ফলপট্টি এলাকার জয় রবি দাশের ছেলে। সে বরিশাল একে স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। নিহতের প্রতিবেশীরা জানান, শুক্রবার বিকেলে সহপাঠী মিরাজের সঙ্গে খেলার সময় দ্বন্দ্ব লাগে রবি দাশের। এসময় রবিকে ক্রিকেটের ব্যাট দিয়ে আঘাত করে মিরাজ। গুরুতর অবস্থায় তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বরিশাল কোতয়ালি মডেল থানার সহকারী কমিশনার ফরহাদ সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24