মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল রাজনীতি

বরিশাল সিটির সাবেক মেয়রের ছেলের ওপর দুর্বৃত্তদের হামলা

স্টাফ রিপোর্টার/ শামীম ইসলাম:

বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র আহসান হাবিব কামালের ছেলে কামরুল আহসান রূপনের ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এতে রূপন ও তার বন্ধু রুবেল গুরতর আহত হয়েছেন। তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে নগরীর কালিজিরা এলাকায় এ ঘটনা ঘটে।

কামরুল আহসান রূপন জানান, সকাল সাড়ে ১০টার দিকে তার বন্ধু রুবেলকে নিয়ে তিনি বাসা থেকে বের হন। এসময় দু’জন যুবক তাদের অনুসরণ করছিলেন। কিছুক্ষণ পর নগরীর ২৬ নম্বর ওয়ার্ডে তার মাছের ঘেরের উদ্দেশ্যে রওনা হন। বেলা ১১টার দিকে কালিজিরা এলাকায় পৌঁছলে ওঁঁৎপেতে থাকা কয়েকজন সন্ত্রাসী তাদের পথরোধ করে অকথ্য ভাষায় গালাগালি করেন। একপর্যায়ে মারধর শুরু করে দুর্বৃত্তরা। হামলায় তিনি (রূপম) ও তার বন্ধু রুবেল গুরতর আহত হন। মারধরের পর সন্ত্রাসীরা তাকে নানা ধরনের হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

কামরুল আহসান রূপন আরও জানান, হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করবেন বলে জানান তিনি।

তবে একটি সূত্র জানায়,নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল থেকে দলীয় প্রতিপক্ষরা এ হামলা চালিয়ে থাকতে পারে।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি মো. নুরুল ইসলাম জানান,হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলে কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official