মার্চ ১৮, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ রাজনীতি

‘বিএনপির পরিণতি হবে মুসলিম লীগের চেয়েও ভয়াবহ’

আগামী নির্বাচনে অংশ না নিলে বিএনপির পরিণতি মুসলিম লীগের চেয়েও ভয়াবহ হবে বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার কক্সবাজারের একটি হোটেলে রোহিঙ্গাদের জন্য নগদ অর্থ সহায়তা এবং ওষুধ সামগ্রী গ্রহণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।  তিনি আরও বলেন, বিএনপির নির্বাচনে জয়ের জন্য কথামালা ও স্ট্যান্ডবাজি ছাড়া আর কোনো পুঁজি নেই।

পরে সংসদ সদস্য শামসুল হক চৌধুরী ২০ লাখ ও একরামুল করিম চৌধুরীর ২০ লাখ টাকাসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দেয়া নগদ ৮৩ লাখ মস২৬ হাজার টাকা এবং ওষুধ সামগ্রী জেলা প্রশাসক আলী হোসেনের হাতে তুলে দেন মন্ত্রী ওবায়দুল কাদের।

এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, জেলা আওয়ামী লীগ সভাপতি সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আবদুর রহমান বদি (এমপি), আশেক উল্লাহ রফিক (এমপি) প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24