মার্চ ১২, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
নির্বাচন প্রচ্ছদ রাজনীতি

বিএনপি একটি ‘কল্লা নাই ওয়ালা’ দল: আলাউদ্দিন নাসিম

ফেনীর ফাজিলপুর ফরহাদ নগর জিন্নাহ হাই স্কুল মাঠে আজ মঙ্গলবার ফেনী-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নিজাম হাজারীর সমর্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাসির উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাসিম, ফেনী-২ আসনের সংসদ সদস্য ও এই আসনের নৌকার প্রার্থী নিজাম উদ্দিন হাজারী।

বিশেষ অতিথির ভাষণে আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাসিম বলেন, ‘বিএনপির মাথা দুইটা- একটি লন্ডনে থাকে, আরেকটি জেলখানায়। এখন নতুন একটা মাথা বের করেছে যেটি বাতিল মাল। তারা (বিএনপি) এখন মাথা ছাড়া দল। কল্লা নাই ওয়ালা দল।

সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজম আহমেদ চৌধুরী, ফেনী পৌরসভার মেয়র আলাউদ্দিন, আবদুল করিম, খায়রুল বাশার তপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মজিবুল হক রিপন।

প্রধান অতিথির বক্তব্যে আ জ ম নাসির বলেন, দেশ স্বাধীন হওয়া আজ ৪৭ বছর। ১০ বছর আগে দেশের অবস্থা কী ছিল? আমরা ছিলাম গরীব দেশের নাগরিক। বিদেশে আমাদের যেসব ভাইয়েরা কাজ করতেন তাদের মিসকিন বলা হতো। এখন আমাদের মিসকিনের দেশ বলে না। বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ।

বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা দেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে পারেননি। আপনাদের আমলে দেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। ইনডেমিনিটি অধ্যাদেশ জারি করে বঙ্গবন্ধুর হত্যার বিচার বন্ধ করেছেন। যুদ্ধাপরাধীদের রাজনৈতিকভাবে আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন। দেশে আগে কত ঘণ্টা বিদ্যুৎ থাকতো, কত ঘণ্টা লোড শেডিং হতো। তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন।

সিটি মেয়র আরও বলেন, আমি নিজাম হাজারীকে নিয়ে গর্ব করি। তার ব্যবহারের জন্য ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য তার গলায় আবার বিজয়ের মালা উঠবে।

তিনি বলেন, আজ সারা দেশে শেখ হাসিনার নেতৃত্বে প্রগতির জোয়ার, উন্নয়নের জোয়ার বইছে। জনগণ আবারও শেখ হাসিনাকে নৌকায় ভোট দিবেন। আমরা আমাদের স্বার্থে, দেশের স্বার্থে, উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দেব। আজ থেকে প্রতিটি কর্মীকে ৪ জনকে বুঝাবেন নৌকায় ভোট দিতে।

নিজাম হাজারী বলেন, আবার সংসদ সদস্য নির্বাচিত হলে সকলের সাথে সমান আচরণ করব। সব পার্টির লোক নির্বিঘ্নে, নিরাপদে থাকবেন।

বিকালে বালিগাঁও ইউনিয়রে সিন্দুরপুর হাই স্কুল মাঠে জনসভাতেও অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24