মার্চ ১৩, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
নির্বাচন প্রশাসন রাজনীতি

বিএনপি রাষ্ট্র পরিচালনা করতে জানে না: অর্থমন্ত্রী

বিএনপি রাষ্ট্র পরিচালনা করতে জানে না বলে মন্তব্য করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এই নির্বাচনে বিএনপির কোন চান্স নেই।

আজ বুধবার বিকেলে সিলেটের শহরতলীর বটেশ্বর বাজারে ছোট ভাই ড. এ কে আব্দুল মোমেনের পক্ষে প্রচারণা কালে তিনি একথা বলেন।

নির্বাচনে সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের পরিবেশ ভালো, দু’একটি স্থানে বিএনপির ওপর হামলা হয়ে থাকতে পারে। তবে বিএনপিও আওয়ামী লীগের প্রার্থী ড. মোমেনের অফিস ভাঙচুর করেছে। নেতাকর্মীদের উপর হামলা করছে।

এ সময় সাথে তার ছোট ভাই সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. এ কে আবদুল মোমেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে, এই আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির সকালে সিলেট সিএমএম আদালতে একটি মামলার হাজিরা শেষে আদালত চত্তরের আশেপাশের এলাকায় প্রচারণা চালান। এসময় তিনি পুলিশি হয়রানি এখনো অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24