মার্চ ১২, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
ঢাকা নির্বাচন রাজনীতি

ভোট নিয়ে সন্তুষ্ট বিদেশি পর্যবেক্ষকরা

ভোটকেন্দ্রে সব দলের প্রতিনিধিদের দেখেছেন এবং সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্টের কথা জানিয়েছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিদেশি পর্যবেক্ষক কানাডিয়ান নাগরিক তানিয়া ফস্টার।

রবিবার সাড়ে ১০টার দিকে রাজধানীর ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে তিনি এমন কথা বলেন।

এসময় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আওতায় তানিয়া ফস্টারসহ বেশ কয়েকজন বিদেশি নাগরিক ওই কেন্দ্র পরিদর্শনে আসেন।

তানিয়া ফস্টার বলেন, এ পর্যন্ত আমি পাঁচটি ভোটকেন্দ্র ঘুরেছি। বাংলাদেশের এ নির্বাচনের সাক্ষী হতে পেরে আমি গর্বিত। প্রতিটি কেন্দ্রেই ভোটাররা অত্যন্ত আনন্দের সঙ্গে ভোট প্রয়োগ করতে দেখেছি। এটা আমাকে সত্যিকারের অনুপ্রাণিত করেছে।

বিদেশে প্রথমবারের মতো নির্বাচন পর্যবেক্ষণে আসা তানিয়া বলেন, এখানকার নির্বাচনের পুরো উৎসবমুখর পরিবেশ দেখে আমি মুগ্ধ।

পর্যবেক্ষক দলের আরেক প্রতিনিধি ভারতীয় নাগরিক ড. গৌতম ঘোষ বলেন, খুবই শান্তিপূর্ণ পরিবেশে সবাই ভোট দিচ্ছে। এখানকার নির্বাচন আর ভারতের নির্বাচনের মধ্যে কোনো পার্থক্য দেখিনি।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official