মার্চ ১৬, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

রং পেন্সিল ইয়ুথ এসোসিয়েশন এর ২০১৯ সালের সর্বশেষ মিটিং সম্পন্ন

শাওন অরন্য:

বরিশালে রং পেন্সিল ইয়ুথ এসোসিয়েশন এর ডিসেম্বর মাসের মাসিক সভা এবং ২০১৯ সালের সর্বশেষ মিটিং সম্পন্ন হল আজ। রবিবার বিকাল ৩ঃ৩০ মিনিটে বরিশাল নগরীর ব্লেস পার্কে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শাওন অরন্য সহ অন্যান্য সদস্যবৃন্দ। মাসিক সভা সঞ্চালন করেন রুমা আখতার। পরিচিতি পর্বের মাধ্যমে সভা শুরু হয়। পরবর্তী কাজের বিষয় দিক নির্দেশনা প্রদান করেন সভাপতি শাওন অরন্য। পথশিশুদের নিয়ে ১৬ ডিসেম্বর সাংস্কৃতিক অনুষ্ঠান ও খাবার বিতরণ প্রোজেক্ট এবং সংগঠনের সদস্যদের নিয়ে বার্ষিক বনভোজন এর বিষয় বিস্তারিত আলোচনা করা হয় আজকের সভায়। বিকাল ৪ঃ৩০ মিনিটে রুমা আখতারকে ২০২০ সালের বার্ষিক প্রোগ্রাম ক্যালেন্ডার হস্তান্তরের মধ্য দিয়ে ২০১৯ সালের সর্বশেষ মিটিং সম্পন্ন হয়।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official