মার্চ ১০, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
রাজনীতি রাজশাহী

রাজশাহীতে বিএনপির এক হাজার নেতাকর্মীর আ.লীগে যোগদান

রাজশাহীর পবায় বিএনপির এক হাজারের বেশি নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছে।

শুক্রবার বিকেলে হরিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে তারা আওয়ামী লীগে যোগ দেয়।

আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন। পরে তারা আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আয়েন উদ্দীনকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে শপথ নেন।হরিয়ান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইয়াছিন আলী জানান, শুক্রবার বিকেলে হরিয়ান ইউনিয়নের আশরাফের মোড়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে এক হাজারের বেশি বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছে।যোগদান অনুষ্ঠানে হরিয়ান ইউপি চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চু বলেন, দেশ এবং সাধারণ মানুষের উন্নয়নে শেখ হাসিনার যুগোপযোগী পদক্ষেপ আমাদের ভালো লেগেছে। আমরা বিশ্বাস করি আবারও নৌকার জয় হবে। দেশ সামনের দিকে এগিয়ে যাবে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official