মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ রাজনীতি

সরকার যতই চেষ্টা করুক নির্বাচনের মাঠ ছাড়ছি না: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা নির্বাচনের মাঠে আছি, থাকবো, থাকা চেষ্টা করবো। সরকার যত চেষ্টাই করুক, নির্যাতন করুক আমরা মাঠ ছেড়ে যাবো না।

বগুড়ায় দুই দিনের নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিন শনিবার সকাল সাড়ে ১০টায় শহরের উডবার্ণ মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল এসব কথা বলেন।

তিনি অভিযোগ করেন, সারাদেশে তাদের নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটলেও সরকার নীরব ভূমিকা পালন করছে। নির্বাচন কমিশনও ঠুটোঁ জগন্নাথের মতো কাজ করছে।

মির্জা ফখরুল বলেন, সরকারের সাথে নির্বাচনের আগে সংলাপে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তার একটাও বাস্তবায়ন করছে না। সরকার বলেছিল লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে। তা করছে না। ড. কামাল হোসেন ও আ স ম রবের মতো নেতাও ছাড় পাচ্ছে না।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বগুড়া জেলা বিএনপিতে কোনো কোন্দল নেই। আমাকে বগুড়া-৬ আসনে প্রার্থী করার কারণ এটা দলের সিদ্ধান্ত। বেগম খালেদা জিয়ার নির্দেশে তিনি এখানে প্রতিনিধি হিসেবে নির্বাচন করতে পাঠিয়েছেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24