মার্চ ১৮, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল রাজনীতি

শান্তিচুক্তির ২৩ বছর পূর্তিতে বরিশালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ

ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তির ২৩ বছর পূর্তি উপলক্ষে বরিশালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছে আওয়ামী লীগ।

আজ বুধবার সকাল সাড়ে ৯টায় নগরীর সদর রোডের সোহেল চত্বরের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন এবং পায়রা ও ফেস্টুন উড়ানো হয়।

এ সময় মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস সহ অন্যান্যরা।

উল্লেখ্য পার্বত্য শান্তি চুক্তির রূপকার আবুল হাসানাত আবদুল্লাহ বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি এবং বরিশাল-১ আসনের সংসদ সদস্য। এ কারণে প্রতি বছর এই দিনে বরিশালে নানা আয়োজনের মধ্য দিয়ে পার্বত্য শান্তি চুক্তি দিবস পালন করে আওয়ামী লীগ।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official