মার্চ ১৮, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
করোনা

করোনায় আরও ১৭ জনের মৃত্যু, শনাক্ত ১৩১৮

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে আরও ১ হাজার ৩১৮ জন রোগী শনাক্ত হয়েছে।

দেশে এখন পর্যন্ত ৫ লাখ ৩ হাজার ৫০১ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৭ হাজার ৩২৯ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ১১ জন পুরুষ এবং ৬ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ৫ হাজার ৫৮৬ জন এবং নারী ১ হাজার ৭৪৩ জন মারা গেছেন। বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, ষাটোর্ধ্ব ১১ জন, ৫১-৬০ বছরের মধ্যে ৪ জন এবং ৪১-৫০ বছরের মধ্যে ২ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ২৩৫ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছে। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ৪ লাখ ৪১ হাজার ৯২৯ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৬০টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ১৪৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩১ লাখ ৬ হাজার ৪৯৪টি।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সম্পর্কিত পোস্ট

করোনা: বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে

banglarmukh official

বিশ্বে একদিনে করোনা শনাক্ত প্রায় ৫ লাখ, মৃত্যু ১১৫২

banglarmukh official

করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ২৯৯, হার ১৩.৬০ শতাংশ

banglarmukh official

করোনায় আরও ৪৫৪ মৃত্যু, শনাক্ত আড়াই লাখের নিচে

banglarmukh official

বিশ্বে করোনায় একদিনে ১১৮৯ মৃত্যু, শনাক্ত ৪ লাখ ৩২ হাজার

banglarmukh official

বিশ্বে করোনায় আরও ১১৭০ মৃত্যু, শনাক্ত সোয়া চার লাখ

banglarmukh official