মার্চ ১৩, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
নির্বাচন রাজনীতি

আইনমন্ত্রী আনিসুল হক বিপুল ভোটে বিজয়ী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশেই বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন মহাজোট, তথা বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থীরা। ইতোমধ্যেই অনেক আসনে বেসরকারিভাবে ফলাফল প্রকাশ হয়ে গেছে। যার মধ্যে দেখা যাচ্ছে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা।

কসবা-আখাউড়া নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন বর্তমান সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। এই আসনের ১১৮ কেন্দ্রের সবগুলোয় গণনা শেষে দেখা যাচ্ছে বিপুল ব্যবধানে বিজয়ী হয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি।

২ লাখ ৮২ হাজার ৮৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. জসিম হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৮৯৪ ভোট।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্রিং কর্মকর্তা মো. শামছুজ্জামান ফলাফলের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৭ হাজার ৯১৪ জন। এর মধ্যে কসবা উপজেলায় ২ লাখ ২৩ হাজার ২৫৮ জন ও আখাউড়া উপজেলায় ১ লাখ ৪ হাজার ৪৯ জন ভোটার।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official